ইইউ-কিউবা মতৈক্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কিউবার মধ্যে আলোচনার গতি বাড়ানোর ব্যাপারে মতৈক্য হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি গত মঙ্গলবার বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ সমঝোতার মৌলিক বিষয়গুলো নির্ধারণের ব্যাপারে আশাবাদী। খবর রয়টার্সের।
কিউবার সঙ্গে গত বছরের এপ্রিল থেকে আলোচনা শুরু করে ইইউ। কিন্তু এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে মাত্র তিনটি বৈঠক হয়েছে। ইইউ ২০০৮ সালে কিউবার ওপর থেকে কূটনৈতিক অবরোধ তুলে নেয়। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে হাভানায় মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশে মগেরিনি বলেন, তাঁরা আলোচনায় আরও গতি আনার পরামর্শ দিয়েছেন এবং কিউবা তাতে রাজি হয়েছে। এত দিনের আলোচনা ‘ধীরগতির’ হলেও তা ‘রাজনৈতিক গুরুত্ব’ অর্জন করছে।