ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার বলেছেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়াকে সেনা সরিয়ে নিতে হবে। সেনা সরিয়ে নিয়ে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট ওবামার এ স্পষ্ট আহ্বান ইতিমধ্যেই ক্রিমিয়া নিয়ে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের পশ্চিম সীমান্তের কাছে রাশিয়া কয়েক হাজার সেনা সমাবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। সিবিসি নিউজকে ওবামা বলেন, ‘এটা সম্ভবত ইউক্রেনকে ভয় দেখানোর জন্য করা হয়েছে। অথবা তাদের (রাশিয়া) অন্য কোনো পরিকল্পনা আছে।’ এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে তাঁদের বাহিনী ক্রিমিয়ায় চলতি মাসের হস্তক্ষেপে সরাসরি যুক্ত ছিল। বিবিসি।