ইউক্রেনে গুলি করে কপ্টার ভূপাতিত, ১৪ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গতকাল বৃহস্পতিবার গুলি করে একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে৷ এতে একজন কর্মকর্তাসহ ১৪ জন সেনা নিহত হয়েছেন৷ দেশটির ভারপ্রাপ্ত প্রেিসডেন্ট ওলেকসান্দর তুর্কিনভ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন৷ খবর এএফপির৷
বিদ্রোহীদের একজন মুখপাত্র আগেই গণমাধ্যমকে বলেছিলেন, স্লাভিয়ানস্ক শহরের কাছাকাছি এলাকায় তাঁদের যোদ্ধারা একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে৷ ওই এলাকায় সক্রিয় লড়াইয়ের ফলে বেশ কয়েকটি বেসামরিক বাড়িঘরে আগুন ধরে যায়৷
এদিকে স্লাভিয়ানস্কে অবস্থানরত রাশিয়াপন্থী ওই বিদ্রোহীরা ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিইর) পর্যবেক্ষকদের আটক রাখার কথা গতকাল স্বীকার করেছে৷