দোনেস্ককে 'প্রজাতন্ত্র' ঘোষণা বিক্ষোভকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কের আঞ্চলিক সরকারি ভবন দখলে নেওয়ার পর গতকাল সোমবার রুশপন্থী বিক্ষোভকারীরা শিল্প শহরটিকে ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা করেছেন বলে জানা যাচ্ছে। গত রোববার এ ভবন দখল করে নেন তাঁরা। রুশপন্থী প্রায় ১০০ বিক্ষোভকারী রোববার রাতে ওই ভবন দখল করে নেন। ভবনটিতে বেশ কিছু সরকারি কার্যালয় রয়েছে। দখলদারেরা ‘দোনেস্ক গণপ্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার দাবিতে আগামী ১১ মের মধ্যে গণভোট আয়োজনেরও ডাক দেন। বিক্ষোভকারীদের একজন নেতা গতকাল বলেন, কিয়েভের ‘অবৈধ’ কর্তৃপক্ষের আগ্রাসী পদক্ষেপ মোকাবিলায় রাশিয়াকে ‘শান্তিরক্ষী বাহিনী’ পাঠানোর আহ্বান জানানো হবে। এদিকে গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় আরেক শহর খারকিভের কয়েকটি সরকারি ভবন দখল করে নেন বিক্ষোভকারীরা। এসব ভবনের একটি থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে বলে গতকাল দাবি করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী।
দোনেস্ক ও খারকিভ ছাড়াও রুশপন্থীরা লুগানেস্ক শহরের বিভিন্ন সরকারি ভবনও দখল করে নিয়েছেন বলে জানা গেছে। বিবিসি, রয়টার্স।