ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে ক্ষমতাসীন দল পার্টি অব রিজিয়নস। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল ইউনাইটেড অপজিশন ফেদারল্যান্ড ব্লকের নেতা বর্তমানে কারাগারে থাকায় এই নির্বাচন পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্বাচন পর্যবেক্ষকেরা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।ইউক্রেনের পার্লামেন্টে ২২৫টি আসনের জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন প্রার্থীরা। বর্তমান ক্ষমতাসীন দল পার্টি অব রিজিয়নসের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। সর্বশেষ নির্বাচনের পাওয়া ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন দল প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। এ পর্যন্ত ১৪.৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ক্ষমতাসীনেরা প্রায় ৩৮ শতাংশ ভোট এবং বিরোধীরা পেয়েছে ২০ শতাংশ ভোট। বিবিসি।