ইউনেসকোর তালিকায় নতুন ১১ ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের বেদুইন নারীদের পোশাক বোনার সনাতন কৌশল, পেরুর হুয়াচিপায়ার জনগোষ্ঠীর ভক্তিমূলক গানসহ ১১টি বিষয়কে ‘অবস্তুগত ঐতিহ্য’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। সংস্থাটির মতে, এসব ঐতিহ্য জরুরি ভিত্তিতে সংরক্ষণ করা প্রয়োজন।ইউনেস্কোর ওয়েবসাইটে বলা হয়, তারা সংযুক্ত আরব আমিরাতের গ্রামীণ সম্প্রদায়ের পোশাক বোনার সনাতন আল-সাদু কৌশল ও পেরুর ভক্তিমূলক ইশুভা সংগীতকে এই ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে এই সপ্তাহে এক সম্মেলনে নতুন ১১টি ঐতিহ্য অন্তর্ভুক্ত করা হয়। তালিকায় ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী সামান নৃত্যও এই তালিকায় স্থান পেয়েছে।এ ছাড়া তালিকায় প্রাচীন বাঁশির সুরে বাজানো মঙ্গোলিয়ার লোকসংগীত, চীনের হেজহেন নৃতাত্ত্বিক গোষ্ঠীর গল্প বলার শিল্প, খরার সময় ব্রাজিলে গাওয়া ধর্মীয় গান ইয়াকওয়া ও মৌরিতানিয়ার মুরিশ মাহাকাব্য স্থান পেয়েছে। সম্মেলনে ২৪টি দেশের ১৮টি ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়। ইউনেসকো জানায়, বালি দ্বীপের এই সম্মেলনের প্রায় পুরো খরচ বহন করে ইন্দোনেশিয়া। দেশটি তাদের জাঁকজমকপূর্ণ সামান নৃত্য সংরক্ষণে এক কোটি মার্কিন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। এএফপি।