ইউনেসকোর সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সদর দপ্তরে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। ইউনেসকো জানায়, পতাকা উত্তোলন ছিল নতুন একটি দেশকে সংস্থার অন্তর্ভুক্ত করাকে স্মরণীয় করে রাখার প্রতীকী অনুষ্ঠান।জাতীয় সংগীত বাজিয়ে পতাকা উত্তোলনকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইউনেসকোর সদস্যপদ লাভ করে ফিলিস্তিন। দেশটি গত অক্টোবরে অনুষ্ঠিত ইউনেসকোর সম্মেলনে ১৯৫তম সদস্য নির্বাচিত হয়। ফিলিস্তিনের একজন কূটনীতিক বলেন, এই প্রথম জাতিসংঘের কোনো সংস্থার সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হলো। এএফপি।