ইউপিএ ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে: তৃণমূল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন।গতকাল ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ডিএমকে। এর আগে তৃণমূল কংগ্রেসও ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।সুলতান আহমেদ বলেন, ডিএমকে সমর্থন প্রত্যাহার করায় কার্যত সংখ্যালঘু সরকারে পরিণত হয়ে পড়েছে ইউপিএ সরকার।