ইউরো অঞ্চলের কিছু দেশ আগুন নিয়ে খেলছে: গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের অর্থমন্ত্রী ইভানজেলস ভেনিজেলোস গতকাল বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরো অঞ্চলের কিছু দেশ আগুন নিয়ে খেলছে। কিছু সদস্যরাষ্ট্র চাচ্ছে না, গ্রিস ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত থাকুক।গ্রিসের অর্থমন্ত্রী জানান, ব্যয়-সংকোচন প্যাকেজে খুব সামান্য বিষয়ই বাদ পড়েছে। ইউরো অঞ্চলের বৈঠকের আগেই অনিষ্পন্ন এসব বিষয়ের মীমাংসা করা হবে।অর্থমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে গ্রিস সরকার গত রোববার বিতর্কিত কঠোর ব্যয়-সংকোচন বিল পাস করলেও ইউরো অঞ্চলের প্রতিশ্রুত ১৩ হাজার কোটি ইউরো ঋণ পাওয়া নিয়ে দেশটির শঙ্কা কাটেনি।গত মঙ্গলবার ইউরো অঞ্চলের প্রধান জেন ক্লাডি জাংকার জানান, গ্রিস এখনো প্রমাণ করতে পারেনি, তারা ব্যয়-সংকোচন পরিকল্পনার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল রাতে গ্রিসের ঋণ পাওয়ার বিষয়ে ইউরো অঞ্চলের বৈঠক হয়। তবে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি। বিবিসি।