ইউরোপ কালোদের মহাদেশ হবে: গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি সফররত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, ইউরোপে অবৈধ অভিবাসন রোধে তাঁর দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য ইউরোপের উচিত লিবিয়াকে প্রতিবছর কমপক্ষে ৫০০ কোটি ইউরো প্রদান করা। অন্যথায় ইউরোপ একদিন কালোদের মহাদেশে পরিণত হবে বলে সতর্ক করে দেন তিনি।গত সোমবার ইতালির রাজধানী রোমে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলোসকুনি তাঁর পাশে থাকলেও তিনি গাদ্দাফির কথার কোনো প্রতিবাদ করেননি। এর আগে গত রোববার রোমে এক বক্তৃতা অনুষ্ঠানে গাদ্দাফির দেওয়া বক্তৃতা নিয়ে ইতালিজুড়ে এখন তুমুল সমালোচনা চলছে। ওই অনুষ্ঠানে গাদ্দাফি বলেন, ইউরোপের সবার ধর্ম হওয়া উচিত ইসলাম।সোমবার রোমে দ্বিতীয় একটি অনুষ্ঠানে গাদ্দাফি বলেন, লিবিয়া হচ্ছে ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশদ্বার। তাঁর দেশের সীমান্তরক্ষীরা অনুপ্রবেশ বন্ধ করায় লাখ লাখ আফ্রিকান ইউরোপে প্রবেশ করতে পারছে না। তিনি এ কাজের জন্য লিবিয়াকে বছরে ৫০০ কোটি ইউরো দেওয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানান।এদিকে গাদ্দাফির রোববারের মন্তব্য নিয়ে ইতালিতে এখন রীতিমতো বিতর্ক চলছে। ইউরোপীয় এমপি মারিও বোরগেজিও বলেছেন, গাদ্দাফি ইউরোপকে ইসলামিকরণের বিপজ্জনক কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁর বক্তৃতায় সে বিষয়টিই ফুটে উঠেছে। ইতালির বিরোধীদলীয় এমপি রোজি বিন্দি বলেছেন, রোমে গাদ্দাফির ওই বক্তৃতা অনুষ্ঠান ছিল ইতালির নারীদের জন্য চরম অবমাননাকর।উল্লেখ্য, ওই অনুষ্ঠানে গাদ্দাফি বলেন, ‘গোটা ইউরোপের উচিত ইসলামধর্মে দীক্ষা নেওয়া। ইউরোপের প্রত্যেক নাগরিকের হাতে একটা করে কোরআন দেওয়া চাই।’ ওই ভাষণে পাঁচ শতাধিক যুবা নারী অংশ নেন। এএফপি।