প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, তাঁর ইউরোপীয় মিত্ররা তাঁর সঙ্গে বেঈমানি করেছেন। তাঁদের হঠাৎ করে ভোল পাল্টানো আচরণে তিনি যারপরনাই মর্মাহত হয়েছেন। ইতালির সংবাদপত্র ইল জিওরনালেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।গাদ্দাফি বলেন, ‘আমার ইউরোপীয় বন্ধুদের আচরণে আমি চরমভাবে মর্মাহত। এর মাধ্যমে তাঁরা তাঁদের লিবিয়া-সংশ্লিষ্ট স্বার্থকে ক্ষতি ও হুমকির মধ্যে ফেলে দিয়েছেন।’ তিনি বলেন, ইতালির প্রেসিডেন্ট সিলভিও বেরলুসকোনি ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়েও এখন শত্রুর মতো আচরণ করছেন।গাদ্দাফি বলেন, ‘আমরা লড়ব এবং জয়ী হব। এ সংকট লিবীয়দের একতাবদ্ধ করে তুলবে।’গাদ্দাফি বলেন, বিমান হামলায় নেতৃত্বদানকারী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ‘মস্তিষ্কের বিকৃতি’ ঘটেছে। এএফপি।