ইউরোপে একঘরে হয়ে পড়বে যুক্তরাজ্য: ক্লেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো জোনের ঋণসংকট মোকাবিলাসংক্রান্ত একটি চুক্তিতে ভেটো দেওয়ার কারণে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একঘরে হয়ে পড়তে পারে। গতকাল দেশটির উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এ মন্তব্য করেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, এমন কোনো আশঙ্কা নেই। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত সম্মেলনে ইউরো জোনের ঋণসংকট মোকাবিলাসংক্রান্ত ওই চুক্তিতে ভেটো দেন। ওই ভেটোর বিষয়ে লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ক্লেগের এ মন্তব্য তাঁর সঙ্গে কনজারভেটিভ পার্টির ক্যামেরনের সম্পর্কে বড় ধরনের চিড় ধরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এএফপি।