ইউরোপে তুষারপাত বিমান চলাচল ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য ও ফরাসি বিমান কর্তৃপক্ষ প্রবল তুষারপাতের কারণে গত রোববার অনেক ফ্লাইট বাতিল করেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে প্যারিসগামী ৪০ শতাংশ ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়। ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স জানায়, আরও ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে। হিথ্রো কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে আরও ১০ শতাংশ বিমানের যাত্রা বাতিল করা হবে। ইউরোপের অন্যান্য বিমানবন্দরে অবস্থা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডনের স্ট্যানস্টেড ও গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের কোনো ফ্লাইট বাতিল হয়নি। তবে আবহাওয়া বিপর্যয়ের কারণে বিলম্বিত হয়েছে। হিথ্রোতে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০ বিমান ওঠানামা করে। রয়টার্স।