ইউরোপে পুরুষের গড় আয়ু নারীর তুলনায় কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে পুরুষদের গড় আয়ু নারীদের তুলনায় কম। তবে মানুষের গড় আয়ু আগের তুলনায় কিছুটা বেড়েছে। নতুন গবেষণায় এ তথ্য মিলেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫৩টি দেশের প্রায় ৯০ লাখ মানুষের তথ্যের ওপর গবেষণা চালায়। এতে দেখা যায়, ১৯৮০ সালে নারীদের যে গড় আয়ু ছিল, পুরুষেরা এখনো ওই অবস্থায় যেতে পারেনি। নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য সাড়ে সাত বছর। গবেষকেরা বলেছেন, জীবন যাপন ও চাকরির পার্থক্যজনিত কারণে নারী-পুরুষের গড় আয়ুর এই ব্যবধান সৃষ্টি হয়। ২০১০ সালে ইউরোপীয় নারীদের গড় আয়ু ছিল ৮০ বছর। অন্যদিকে পুরুষের গড় আয়ু সাড়ে ৭২ বছর।ইউরোপে প্রধানত তামাকজাত পণ্য ও মদ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। বিবিসি।