ইউরোপে ২০ বছর পর লেনিনের ভাস্কর্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিস্ট-পরবর্তী পূর্ব ইউরোপে আবার স্থাপিত হয়েছে বিপ্লবী রুশ নেতা লেনিনের ভাস্কর্য। গতকাল বুধবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মন্টপিলিয়ারে লেনিনের ১১ ফুট দীর্ঘ ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করা হয়। প্রায় ২০ বছর আগে পূর্ব ইউরোপ থেকে এই নেতার ভাস্কর্য অপসারণ করা হয়।আঞ্চলিক নেতা জর্জেস ফ্রেশে ওই শহরে লেনিনের সঙ্গে তাঁর প্রিয় আরও চার নেতার বিশাল ভাস্কর্য স্থাপন করেছেন। তাঁরা হলেন উইনস্টন চার্চিল, চার্লস দ্য গল, ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও জ্যঁ জ্যরেস। এসব ভাস্কর্যের প্রতিটির ওজন ৮৫০ থেকে এক টন। প্রতিটি ভাস্কর্য তৈরিতে তাঁর ব্যয় হয়েছে দুই লাখ ৬০ হাজার ডলার। ভাস্কর্যগুলো গতকাল উন্মোচন করা হলেও আনুষ্ঠানিক উদ্ধোধন হবে আগামী মাসে। ফ্রেশে বলেন, বিংশ শতাব্দীর এই মহান নেতাদের তিনি শ্রদ্ধা করেন। এএফপি।