ইউরোপের দিকে রুশ ক্ষেপণাস্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সামরিক বাহিনী দেশটির পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইসকানদার ইউরোপীয় সীমান্তের কাছাকাছি মোতায়েন করেছে। বিবদমান আকাশসীমায় মার্কিন প্রতিরক্ষা মোতায়েনের পাল্টা পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নিয়েছে মস্কো।
অগ্রবর্তী সংস্করণের এই রুশ ক্ষেপণাস্ত্রটি ৩১০ মাইল দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভূমিভিত্তিক রাডার ও ন্যাটোর নতুন বিমান-প্রতিরক্ষা ব্যবস্থায় এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম।
গতকাল সোমবার মস্কোর এ-সংক্রান্ত ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।