ইউরোভিশনের সেরা ডেনমার্কের এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের ২০ বছর বয়সী শিল্পী এমিলি ডি ফরেস্ট। গত শনিবার রাতে সুইডেনের মালমো শহরে অনুষ্ঠিত জমকালো চূড়ান্ত প্রতিযোগিতায় ডি ফরেস্ট পরিবেশন করেন তাঁর জনপ্রিয় ‘ওনলি টিয়ার ড্রপস’ শিরোনামের গানটি। এই গান গেয়েই তিনি বিজয়ের মুকুট ছিনিয়ে নেন। গতকাল রোববার ডেনমার্কে ডি ফরেস্টকে নিয়ে মেতে উঠেছিলেন সবাই। টিভিতে তাঁর বিজয়ী হওয়ার দৃশ্য দেখেছে লাখ লাখ দেশবাসী। ২৮১ নম্বর পেয়ে বিজয়ী হওয়া ডি ফরেস্টের নিকটতম প্রতিদ্বন্দ্বী আজারবাইজানের প্রতিযোগী পেয়েছেন ২৩৪ নম্বর। এএফপি।