ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার মাধ্যমে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত মঙ্গলবার তিনি ওই দূতাবাসে যান।যৌন কেলেঙ্কারির মামলায় যুক্তরাজ্যের আদালতে আইনি লড়াইয়ে অ্যাসাঞ্জ গত সপ্তাহে হেরে যান। ফলে তাঁকে সুইডেনের কাছে হস্তান্তরের কথা রয়েছে। যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাস এক বিবৃতিতে জানায়, জুলিয়ান অ্যাসাঞ্জ আত্মরক্ষার জন্য ইকুয়েডরে আশ্রয় চেয়েছেন। তাঁর এই আবেদন ইকুয়েডর সরকার বিবেচনা করবে। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দূতাবাস অ্যাসাঞ্জের নিরাপত্তা দেবে। তবে যুক্তরাজ্য বা সুইডেনের বিচারপ্রক্রিয়ার ওপর ইকুয়েডর কোনো ধরনের হস্তক্ষেপ করছে—এমনটা বিবেচনার কোনো সুযোগ নেই।কূটনৈতিক অঞ্চলে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়টি নিশ্চিত করে জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, তাঁর আবেদন বিবেচনায় নেওয়ার জন্য তিনি ইকুয়েডরের রাষ্ট্রদূত ও সরকারের প্রতি কৃতজ্ঞ। এএফপি।