ইকুয়েডরের রাজধানীতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকুয়েডরের রাজধানী কিটোতে শনিবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পুলিশ বিদ্রোহের পর ইকুয়েডরে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। দেশের বাকি অঞ্চল থেকে তা প্রত্যাহার করা হয়েছে।গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীকে সহায়তা করতে রাজধানীতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান নিরাপত্তা মন্ত্রী মিগুয়েল কারভাজাল।উল্লেখ্য, ঘাটতি মেটাতে সরকার বোনাস বাতিল করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশ বাহিনীর সদস্যরা। ৩০ সেপ্টেম্বর বিদ্রোহী পুলিশ কর্মকর্তা ও সদস্যরা পুলিশ ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়ে নেন ও প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে একটি হাসপাতালে অবরুদ্ধ করে ফেলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। সেই দিনের ঘটনায় ১০ জন নিহত ও ২৭৪ জন আহত হন। এএফপি।