ইগলের থাবায় হরিণছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইগলের থাবা থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে ছোট্ট একটি হরিণশাবক। দুর্লভ এ ছবিটি সম্প্রতি তুলেছেন স্লোভাকিয়ার আলোকচিত্রী মিলান ক্রাসুলা। ৩০ বছর বয়সী ক্রাসুলা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লি কাউন্টির নাচুসা গ্রাসল্যান্ডে এমন একটি ভালো ছবির জন্য টানা চার দিন অপেক্ষা করেছেন। ওই বনে তখন চলছিল ইগলপাখিদের শিকারের প্রতিযোগিতা। উপযুক্ত একটি স্থান বেছে নিয়ে ওই দিন ঘণ্টা খানেক সময় ধরে ওখানে ঘাঁপটি মেরে ছিলেন মিলান। ওই জায়গায় আশপাশে খেলে বেড়াচ্ছিল ছোটখাটো নানা প্রাণী। ছিল একটি হরিণশাবকও। প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে এমন সময় এক ইগল-মালিক তাঁর পাখিটি ছেড়ে দেন। ছোটখাটো কোনো প্রাণী শিকার করবে ইগলটি এই ছিল তাঁর ধারণা। কিন্তু ইগলটি সবকিছু ছেড়ে বিদ্যুতের গতিতে ধেয়ে আসে হরিণটির দিকে। দুটিই ছুট লাগায়। এগিয়ে আসতে থাকে মিলানের দিকেই। ছুটতে ছুটতে হরিণছানার কাঁধে থাবার আঁচড়ও বসিয়ে দেয় পাখিটি। এদিকে বসে নেই মিলানও। তাক করে থাকা ক্যামেরার শাটার ততক্ষণে টিপে দিয়েছেন। মিলান বলেন, ব্যাপারটি এত দ্রুত ঘটে যে শাটার চেপেই আমি মুখ তুলে দেখি ইগল-হরিণ দুটিই উধাও। দ্য টেলিগ্রাফ।