ইডির সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা কাণ্ডের তদন্তকাজে নিযুক্ত ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবার তৎকালীন সারদা-সংশ্লিষ্ট একটি দৈনিক পত্রিকার সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসানের পত্রিকা সম্পর্কে তথ্য জানতে চেয়েছেন। একই সঙ্গে সমন পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, সারদা গোষ্ঠীর কার্যক্রম বন্ধের পর ওই সংবাদপত্রটি কীভাবে চলছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহমেদ হাসান প্রথম আলোর কাছে ইডির সমন পাওয়ার কথা স্বীকার করেন। কলকাতা প্রতিনিধি