ইতালিতে উড়ালসেতু থেকে বাস নিচে ৩৯ জন নিহত

ইতালির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উড়ালসেতু থেকে ছিটকে নিচে পড়ে অন্তত ৩৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। গত রোববার রাতে ক্যামপানিয়া প্রদেশের অ্যাভেলিনো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে বাসটি চার কিংবা পাঁচটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে উড়ালসেতু থেকে প্রায় ৯৮ ফুট নিচে পড়ে যায়। শিশুসহ অন্তত ৫০ জন তীর্থযাত্রী নিয়ে বাসটি তেলেস তেরমি শহর থেকে নেপলসে ফিরছিল। যাত্রীরা সবাই ইতালির নাগরিক। স্থানীয় দমকল বাহিনীর প্রধান অ্যালেসিও বারবারুলো বলেন, বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ভেতরে আটকে পড়া যাত্রী ও মরদেহ সতর্কতার সঙ্গে বের করা হয়েছে। আহত দুজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তিদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এএফপি ও বিবিসি।