ইতালিতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত দানিয়েল মানচিনিকে গতকাল মঙ্গলবার রোমে ডেকে নেওয়া হয়েছে। ভারতীয় দুই জেলে হত্যার ঘটনায় ইতালির দুই নৌসেনার বিরুদ্ধে মামলার কার্যক্রমে নতুন করে বিলম্বের প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মামলাটি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট ‘অগ্রহণযোগ্য বিলম্ব’ করেছে। ওই দুই সেনা বর্তমানে নয়াদিল্লির ইতালীয় দূতাবাসে আছেন। ২০১২ সালে একটি মালবাহী জাহাজের এই দুই সদস্য জলদস্যু সন্দেহে দুই ভারতীয় জেলেকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এএফপি।