ইতালিতে ভোট গ্রহণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালিতে গতকাল রোববার সাধারণ নির্বাচনে দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পিয়ের লুইগ বারসানির নেতৃত্বাধীন মধ্য বামপন্থী জোট ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সর্বশেষ জরিপে বারসানির মধ্য বামপন্থী জোট সামান্য ব্যবধানে এগিয়ে আছে।ইতালির স্থানীয় সময় গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয় রাত ১০টায়। আজ সোমবার সকাল আটটায় আবারও ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল তিনটা পর্যন্ত। এরপর সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা শুরু হতে পারে। বিবিসি।