ইতালির তরুণদের দেশান্তরি হওয়ার প্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালি থেকে দেশান্তরি হওয়ার হার ২০১১ সালের তুলনায় ২০১২ সালে প্রায় এক-তৃতীয়াংশ বেড়ে গেছে। সংকটকবলিত দেশটি থেকে চলে যাওয়া মানুষগুলোর মধ্যে তরুণের সংখ্যাই বেশি। গত রোববার সরকারি হিসাবের উদ্ধৃতি দিয়ে ইতালির গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।খবরে বলা হয়, ২০১১ সালে ইতালির ৬১ হাজার নাগরিক ভাগ্যান্বেষণে অন্য দেশে গেছে। গত বছর এই সংখ্যা বেড়ে ৭৯ হাজার জনে দাঁড়িয়েছে। দেশান্তরি হওয়া নাগরিকদের অধিকাংশই দেশটির উত্তরাঞ্চলের সম্পদশালী এলাকার। আর তাদের পছন্দের গন্তব্য হলো জার্মানি, সুইজারল্যান্ড ও ব্রিটেন।ইতালির লা রিপাবলিকা পত্রিকায় মিলানের কাত্তোলিকা বিশ্ববিদ্যালয়ের জনমিতির শিক্ষক আলেসান্দ্রো রোজিনার একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। তাতে তিনি বলেন, তরুণেরা মূল্যায়ন চায়, কিন্তু ইতালির প্রেক্ষাপটে সেই উপায় নেই। তাই তারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে।আলেসান্দ্রো বলেন, প্রতিটি দেশ থেকেই তরুণেরা বিদেশে যায়। কিন্তু ইতালির মতো আর কোনো দেশ সম্ভবত নেই, যে দেশের তরুণেরা বিদেশে গেলে আর ফিরে আসার নিশ্চয়তা থাকে না। এএফপি।