ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রীকে কলা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসভায় বক্তৃতাকালে ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রীকে লক্ষ্য করে কলা ছুড়ে মারা হয়েছে। সংহতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সেসিল কিয়েঞ্জ আগেও বর্ণবাদী হামলার শিকার হয়েছিলেন। গত শুক্রবার ওই নারী মন্ত্রী অপ্রত্যাশিত এ ঘটনার শিকার হন। তাঁকে এভাবে কলা নিক্ষেপের ঘটনাকে ‘খাবারের অপচয়’ বলে মন্তব্য করে তিনি বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছেন। গণমাধ্যমের খবরে জানানো হয়, কঙ্গোর বংশোদ্ভূত সেসিল শুক্রবার ইতালির সার্ভিয়ায় ডেমোক্রেটিক পার্টির (পিডি) এক জনসভায় বক্তৃতা করছিলেন। এ সময় জনসভায় উপস্থিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি কলা ছুড়ে মারে। অবশ্য সেগুলো তাঁর গায়ে লাগেনি। কলা ছুড়ে মারা ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মন্ত্রী সেসিল এক টুইটার বার্তায় ওই ঘটনাকে ‘দুঃখজনক’ এবং ‘খাবারের অপচয়’ হিসেবে বর্ণনা করেন। ওই ঘটনার পর ইতালির রাজনীতিকেরা সেসিলের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা এ ধরনের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছেন। বিবিসি।