ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাবির শেষকৃত্যানুষ্ঠান গতকাল রোববার সম্পন্ন হয়েছে। গত ৮০ বছরে আফ্রিকার শৃঙ্গখ্যাত এই দেশে এটিই প্রথম রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান।জাতীয় পতাকায় মোড়া মেলেসের কফিনবাহী ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ন্যাশনাল প্রাসাদ থেকে রাজধানীর মেসকেল স্কয়ারে আনা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরা কালো পোশাক পরে শোকযাত্রায় অংশ নেন। মেলেসের কফিনবাহী গাড়ি ফুলে ফুলে সাজানো হয়। ইথিওপিয়ার খ্রিষ্টান কট্টরপন্থী গির্জার ধর্মীয় নেতারা প্রার্থনা করেন। মেলেস গত মাসে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।ইথিওপিয়ার উপপ্রধানমন্ত্রী হেইলম্যারিয়াম দেস্যালেন ২০১৫ সালে দেশটির জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এএফপি।