ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না অ্যাসাঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যবহার করা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তার এড়াতে ২০১২ সাল থেকে যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ।
সুইডেনে হওয়া ধর্ষণ মামলায় প্রত্যর্পণ এড়াতে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া থেকে রেহাই পেতে অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। উইকিলিকসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রাষ্ট্রীয় শক্তি’ অ্যাসাঞ্জের ব্যবহার করা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে ওই শক্তিকে শনাক্ত করতে পারেনি তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে লন্ডন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে কেউ রাজি হয়নি। ইকুয়েডর দূতাবাসে ফোন করা হলে একজন নারী ফোন ধরে বলেন, এ ব্যাপারে কোনো তথ্য দিতে অপারগ তিনি। পরে ইকুয়েডরের রাষ্ট্রদূতের কাছে ই-মেইল বার্তা পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে সেই ই-মেইলেও উত্তরও পাওয়া যায়নি।