ইন্টারনেটে হ্যারির নগ্ন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির দুটি নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলকক্ষে এক তরুণীর সঙ্গে তাঁকে নগ্ন অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে শুক্রবার ওই দুটি ছবি তোলা হয়।টিএমজেড নামের মার্কিন একটি ওয়েবসাইট হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করে। হ্যারি বন্ধুদের সঙ্গে সাপ্তাহিক অবকাশ যাপনকালে ওই ছবি দুটি তোলা হয়েছিল। টিএমজেড জানায়, বন্ধুদের সঙ্গে ‘নগ্ন অবস্থায় বিলিয়ার্ড’ খেলছিলেন প্রিন্স হ্যারি। ছবিগুলো প্রিন্স হ্যারির বলে নিশ্চিত করেছে লন্ডনের সেন্ট জেমসেস প্যালেস। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। বিবিসি।