ইন্টারনেটে 'সাংকেতিক' ভাষা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের কল্যাণে ইন্টারনেটের জগতে জন্ম নিচ্ছে নতুন নতুন শব্দ বা বাক্যাংশ। আকারে-ইঙ্গিতে কিছু বলে দেওয়ার ক্ষেত্রে এগুলো বেশ সার্থকভাবে ব্যবহারও করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। কিন্তু চীনে এমন কিছু জনপ্রিয় শব্দ ও বাক্যাংশ বা সাংকেতিক ভাষা নিষিদ্ধ করেছে দেশটির হেনান প্রদেশের কর্তৃপক্ষ। চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়ই ‘ডাইয়সি’ শব্দটি ব্যবহার করেন। এর অর্থ ‘সুবিধাবঞ্চিত মানুষ’। ‘নু হান ঝি’ বাক্যাংশের মাধ্যমে বোঝানো হয় ‘স্থূল ও ভয়ঙ্কর স্বভাবের’ নারী। আগামী ১ এপ্রিলের পর এসব শব্দ বা বাক্যাংশ আর লিখতে পারবে না হেনান প্রদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।
এসব শব্দ ও বাক্যাংশ হেনান প্রদেশের পাঠ্যসূচি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিবিসি।