ইন্টারনেটের নিয়ন্ত্রণ ছাড়বে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের কাছে ইন্টারনেটের নিয়ন্ত্রণ হস্তাস্তরের চেষ্টা করা হলে তা প্রতিহত করবে যুক্তরাষ্ট্র। দেশটি গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু অলাভজনক সংস্থা ইন্টারনেটের কারিগরি দিক এবং ডোমেইন নেম সিস্টেম তদারকি করে। সংস্থাগুলো মার্কিন সরকারের আওতায় থেকে এই তদারকি করছে।গুঞ্জন উঠেছে, চলতি বছরের ডিসেম্বরে একটি আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের অনেক দেশ ইন্টারনেটের নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করবে। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) আগামী ডিসেম্বরে দুবাইয়ে একটি সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে ১৭৮টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।দুবাইয়ে ওই সম্মেলনের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি টেরি ক্রেমার এক বিবৃতিতে বলেছেন, ইন্টারনেটের বর্তমান নিয়ন্ত্রণব্যবস্থা বদলানোর বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রস্তাব তোলা হচ্ছে। এটা করা হলে ইন্টারনেটের জগতে অরাজকতা সৃষ্টি হবে। বিবিসি।