ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকো উইদোদো
জোকো উইদোদো

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাকার্তার জনপ্রিয় গভর্নর জোকো উইদোদো।গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন।৯ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর এবিসি ও বিবিসির।
ফল ঘোষণার কিছুক্ষণ আগে উইদোদোর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তো অস্বচ্ছতা ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। সেই সঙ্গে তিনি ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দেন।
নির্বাচনে মোট ভোট পড়েছে ১৩ কোটি ৩০ লাখ। এর মধ্যে উইদোদো সাত কোটি ৯৯ লাখ ৮৫৯ এবং সুবিয়ান্তো ছয় কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৪৪৪ ভোট পান।