ইন্দোনেশিয়ায় ওবামার শৈশব নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশব নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ইন্দোনেশিয়ার একজন চিত্র পরিচালক দামিয়েন দেমাত্রা। এতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ওবামার শৈশবের বিভিন্ন ঘটনা স্থান পাবে। আগামী জুনে ওবামার ইন্দোনেশিয়া সফর সামনে রেখে দেমাত্রা তাঁর এ পরিকল্পনার কথা জানান।দামিয়েন দেমাত্রা বলেন, ওবামার ওপর লেখা তাঁর একটি বই অবলম্বনে ছবিটি নির্মাণ করা হবে। বইয়ের নাম ওবামা অনাক মেনতেং। পরিচালক বলেন, জাকার্তা ও এর আশপাশে শ্যুটিং করা হবে। মাত্র দুই সপ্তাহে কাজ শেষ করা হবে। ওবামা তাঁর মা ও ইন্দোনেশীয় সত্ বাবার সঙ্গে ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাকার্তায় ছিলেন।