ইন্দোনেশিয়ায় বন্যায় ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের পাপুয়া প্রদেশের একটি জেলায় গতকাল সোমবার আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে অনেকে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। পাপুয়া প্রদেশের তেলুক ওনডামা জেলায় গত রোববার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে এই বন্যা দেখা দেয়। প্রাদেশিক কর্মকর্তা এম এল রুমাদাপ বলেন, এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এএফপি।