ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১২ যাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে ১২ যাত্রীর লাশ উদ্ধার করেছেন ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা। গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার উদ্ধারকারী এজেন্সী জানায়, অন্তত ৪৫ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি পর্বতের খাদে বিধ্বস্ত হয়।ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান দার্যাতমো বলেছেন, ‘আজ (শুক্রবার) আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছি। সেখানে ১২ জন যাত্রীর লাশ পাওয়া গেছে। আমরা উদ্ধারকাজ চালিয়েই যাব।’গত বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় পূর্ব জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমানবন্দর থেকে আকাশে ওড়ে রাশিয়ার নির্মিত উড়োজাহাজ সুখোই সুপারজেট-১০০। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার মাউন্ট সালাক পর্বতের খাদে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এএফপি।