ইন্দোনেশিয়ায় বিরল প্রজাতির হাতির মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে বিরল প্রজাতির একটি সুমাত্রার হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির বন বিভাগের কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানান।ধারণা করা হচ্ছে, বিষপ্রয়োগ করে পুরুষ ওই হাতিটি হত্যা করা হয়েছে। এ নিয়ে গত এক মাসের মধ্যে ওই এলাকায় বিষক্রিয়ার মাধ্যমে দুটি সুমাত্রা হাতি হত্যা করা হয়েছে। এএফপি।