ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে গতকাল বুধবার কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে দুজন নিহত ও অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় সুনামির সতর্কতা জারি করা হলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, পাপুয়া প্রদেশে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় বেলা ১২টা ১৬ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। উপকূলীয় এই এলাকাটিতে অনেক বাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মিনিট দশেক আগে ইয়েপেন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এএফপি, বিবিসি।