ইন্দোনেশিয়ায় লেডি গাগার কনসার্ট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পপ তারকা লেডি গাগা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় তাঁর একটি কনসার্ট বাতিলের ঘোষণা দিয়েছেন। ইন্দোনেশিয়ার কট্টরপন্থী মুসলিমদের হুমকির মুখে নিরাপত্তাহীনতার আশঙ্কায় গতকাল রোববার এ ঘোষণা দেন তিনি।ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী ৩ জুন ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আয়োজক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে এই কনসার্টের ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। অনুষ্ঠানটি বাতিল করায় এসব টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। লেডি গাগার গান কুরুচিপূর্ণ দাবি করে ইন্দোনেশিয়ার কট্টরপন্থী ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্ট (এফপিআই) হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যেকোনো মূল্যে লেডি গাগার কনসার্ট পণ্ড করা হবে। এসব হুমকির মুখে ইন্দোনেশিয়ার পুলিশ লেডি গাগাকে অনুষ্ঠানের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। বিবিসি।