ইন্দোনেশিয়ায় শীর্ষ জঙ্গি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় দুই সহযোগীসহ শীর্ষ জঙ্গি নেতা আবদুল্লাহ সুনাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার জাভায় এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবদুল্লাহ সুনাতাকে অনেক দিন ধরে খোঁজা হচ্ছিল।পুলিশ জানায়, গত বছরের জুলাইয়ে জাকার্তায় দুটি বিলাসবহুল হোটেলেবোমা হামলা হওয়ার পর থেকে তারা সন্ত্রাসবিরোধী কয়েকটি অভিযান চালিয়েছে। ওই হামলায় নয়জন নিহত ও বহু লোক আহত হয়।পুলিশের অভিযোগ, সুনাতা একটি নতুন সন্ত্রাসী নেটওয়ার্ক স্থাপনের সঙ্গে জড়িত। আরও হামলা চালানোর পরিকল্পনা রয়েছে এই নেটওয়ার্কের। আবদুল্লাহ সুনাতার প্রেপ্তারকে ইন্দোনেশিয়ার পুলিশ একটি বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে। বিবিসি।