ইবোলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী ভাইরাস ইবোলার বিস্তারকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। খবর আল-জাজিরার।
বিশ্ব সংস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত বৃহস্পতিবার ইবোলা ভাইরাস-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, ইবোলার প্রাদুর্ভাব ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। এই ভাইরাসকে রুখতে দেশগুলোকে আরও বেশি করে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটিতে। পাশাপাশি ইবোলা রুখতে বিভিন্ন দেশ যে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করেছে, তা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
গণস্বাস্থ্য সমস্যা নিয়ে নিরাপত্তা পরিষদের এ ধরনের উদ্যোগ বিরল ঘটনা। এর আগে শুধু এইডস রোগের ভাইরাস এইচআইভির প্রাদুর্ভাব রুখতে এ রকম উদ্যোগ নেওয়া হয়েছিল।