ইবোলা নিয়ে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সেখানকার ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা একটি অভিন্ন কৌশল নির্ধারণ করেছেন। ঘানায় এক জরুরি বৈঠকে ওই মন্ত্রীরা ভাইরাসটি প্রতিরোধে অধিকতর সহযোগিতার অঙ্গীকার করেন। গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে এখন পর্যন্ত ৭৫৯ জনের শরীরে ইবোলা ভাইরাস সংক্রমিত হয়েছে। তাদের মধ্যে ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ১১টি দেশের মন্ত্রীদের ওই দুই দিনের বৈঠকে আহ্বান করে। নতুন কৌশলের আওতায় কারিগরি সহায়তা দিতে ডব্লিউএইচও একটি উপ-আঞ্চলিক নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করবে।বিবিসি।