ইবোলামুক্ত ঘোষিত হচ্ছে লাইবেরিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া ইবোলা সফলভাবে মোকাবিলার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত ৪২ দিনে দেশটিতে নতুন করে কারও ইবোলা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করতে যাচ্ছে ডব্লিউএইচও। গত বছর ইবোলামুক্ত হয় পশ্চিম আফ্রিকার দুই দেশ গায়ানা ও সিয়েরা লিওন।
ডব্লিউএইচও প্রধান মার্গারেট চ্যান বলেন, ইবোলা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা কারও কারও দেহে ভাইরাসটি থেকে যেতে পারে। তবে এ বছরের শেষ নাগাদ ওইসব ব্যক্তিদের দেহ থেকে ভাইরাসটি পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আগামী তিন মাস পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইবোলায় ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।