ইবোলায় মৃতের সংখ্যা ১৯০০ ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম অফ্রিকায় এখন পর্যন্ত ১ হাজার ৯০০ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়াও সাড়ে তিন হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে সিয়েরালিয়ন, লাইবেরিয়া ও গায়েনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি এ কথা জানায়। 

৩ সেপ্টেম্বর পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের ৪০ শতাংশ মারা গেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তবে আরও বেশি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। আর এই ভাইরাস প্রতিরোধে প্রয়োজন প্রায় ৬০০ মিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার গায়েনাতে ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষকে দ্রুত চিকিত্সা এবং তাদের দ্রুত নিরাময়ের উপায় বের করার উদ্দেশ্যে জরুরি সভায় বসেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশেষজ্ঞ এবং আক্রান্ত দেশগুলোর প্রতিনিধিরা।