ইবোলার টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলার প্রতিরোধক নতুন একটি টিকার শতভাগ সাফল্য দাবি করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, গিনিতে মাঠপর্যায়ে ‘ভিএসভি-জেডইবিওভি’ নামের ওই টিকা পরীক্ষামূলক ব্যবহার করে এই সাফল্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়ে বলা হয়, ‘ইবোলা নির্মূলের শুরুর’ ধাপ শুরু হয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্ব এখন ইবোলা প্রতিরোধের কার্যকর একটি টিকা পাওয়ার দ্বারপ্রান্তে। ডব্লিউএইচওর প্রধান মার্গারেট চ্যান বলেন, ‘নতুন এই টিকা ইবোলা প্রতিরোধে সত্যিই প্রতিশ্রুতিশীল অগ্রগতি।’ ডব্লিউএইচওর তথ্যমতে, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত হয়ে ১ হাজার ১০০ মানুষের মৃত্যু হয়।
এএফপি