ইভা ব্রাউনের অপ্রকাশিত ছবির খোঁজ মিলল
জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের এমন কিছু ছবি পাওয়া গেছে, যা এর আগে প্রকাশিত হয়নি বলে দাবি করা হচ্ছে। হিটলারের দীর্ঘদিনের বান্ধবী ছিলেন ইভা। একপর্যায়ে বিয়েও করেন তাঁরা। তবে সে ঘর টিকেছিল মাত্র ৪০ ঘণ্টা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে ইভাকে বিয়ে করেন হিটলার। বিয়ের দিনটি ছিল ১৯৪৫ সালের ২৯ এপ্রিল। এর ৪০ ঘণ্টা পর দুজনই একসঙ্গে আত্মহত্যা করেন।হিটলারের পতনের পর মার্কিন সেনারা ইভার ব্যক্তিগত ছবির একটি অ্যালবাম পেয়ে তা নিয়ে যায়। এটি পরে মার্কিন ন্যাশনাল আর্কাইভে সংরক্ষণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনীর লুট করা নথিপত্রের খোঁজ করতে গিয়ে ছবির এই অ্যালবামটির খোঁজ পাওয়া গেছে। ১৯৪৩ সালের ২০ এপ্রিল হিটলারের জন্মদিনে তাঁর বাড়িতে অনেক অতিথির সঙ্গে ইভাকে দেখা যায় একটি ছবিতে। এছাড়া ইভার বিভিন্ন ভঙ্গিতে আরও কিছু ছবি রয়েছে। ছবিগুলো বিভিন্ন সময় তোলা।ইভার সঙ্গে হিটলারের প্রথম দেখা ১৯২৯ সালের অক্টোবরে। ১৯৩৬ সাল থেকে তিনি হিটলারের সঙ্গে থাকতে শুরু করেন। ডেইলি মেইল।