প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার হতভম্ব হয়ে যান ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের এক কেন্দ্রের ভোটাররা। তাঁরা যাঁকেই ভোট দেওয়ার চেষ্টা করছিলেন, ভোট পড়ছিল কংগ্রেসের প্রার্থীর পক্ষে। যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরা পড়ার পর ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পুনে শহরের শামরাও কলামাদি স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটাররা ভোটের জন্য ব্যবহূত ইভিএম-এর যে বাটনই চাপছিলেন, জ্বলে উঠছিল কংগ্রেসের বাটন। সিএনএন-আইবিএন।