ইমপিচমেন্টের সম্মুখীন হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক কেলেঙ্কারির দায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেন চলতি মাসেই ভারতীয় সংসদে ইমপিচমেন্টের সম্মুখীন হচ্ছেন। সৌমিত্র সেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি বুধবার তাদের তদন্ত প্রতিবেদন ভারতের লোকসভা ও রাজ্যসভায় পেশ করেছে। এর পরই বিচারপতি সৌমিত্র সেনকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দিল্লির একটি সূত্র জানিয়েছে, ২৯ নভেম্বর বিচারপতি সেন সংসদে ইমপিচমেন্টের সম্মুখীন হতে পারেন।২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৭ জন সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর কাছে সৌমিত্র সেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাঁকে ইমপিচের প্রস্তাব আনেন। রাজ্যসভার চেয়ারপারসন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি এস সুদর্শন রেড্ডির নেতৃত্বে এই তদন্ত কমিটি বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে সৌমিত্র সেনের আর্থিক কেলেঙ্কারির প্রমাণ পায়।সৌমিত্র সেন ২০০৩ সালের ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন। এ সময় তাঁর আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে পড়ে।