প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে পোলিও টিকা কার্যক্রমে হামলার নিন্দা করায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খানকে হুমকি দিয়েছে স্বল্পপরিচিত জঙ্গিসংগঠন আনসারুল মুজাহিদিন। পিটিআইয়ের জ্যেষ্ঠ সদস্য শিরিন মাজারি গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। ইমরান খান পোলিও টিকা কার্যক্রমে নিযুক্ত কর্মীদের ইসলামের যোদ্ধা আখ্যা দিয়ে গত বুধবার বলেন, তাঁদের ওপর হামলার মধ্য দিয়ে মানবতা, ইসলাম বা পাকিস্তানের জন্য ন্যায্য কিছু হচ্ছে না। পোলিও রোগ পাকিস্তানে এখনো মহামারী আকারে রয়ে গেছে। কিন্তু শিশুদের টিকা খাওয়ানোসহ অন্যান্য কার্যক্রমে প্রায়ই হামলার মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে। এএফপি।