ইমরানের বিরুদ্ধে অভিযোগ খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গতকাল বুধবার খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।
জ্যেষ্ঠ বিচারকদের সুনাম ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না—ইমরানের এমন ব্যাখ্যা আমলে নিয়ে আদালত তা খারিজ করে দেন।
গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কথিত ভোট জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা না নেওয়ায় বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন ইমরান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সমন জারি করেন সুপ্রিম কোর্ট। গতকাল দ্বিতীয় দফা আদালতে হাজির হয়ে ইমরান বলেন, জ্যেষ্ঠ বিচারকদের অবজ্ঞা করে কোনো মন্তব্য করেননি তিনি। বরং রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছিলেন। ওই সময় সুপ্রিম কোর্টের কিংবা কোনো জ্যেষ্ঠ বিচারপতির নাম উচ্চারণ করেননি। ডন।