ইমরানের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, অব্যাহত চাপের মুখে পাকিস্তানি তালেবান দেশে শরিয়া আইন চায় না। তাঁরা যুক্তরাষ্ট্রের কবল থেকে মুক্তি পেতে চায়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট ত্যাগের সময় সাংবাদিকদের কাছে ইমরান খান এসব কথা বলেন। সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইমরান খান বলেন, তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তিনি আরও বলেন, শান্তি আলোচনায় উপজাতীয় লোকদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। কারণ, তারাই আলোচনার চাবিকাঠি। ডন।